ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   ১৭৮ বার পঠিত
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল করা হয়েছে। গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে দেয়া এক অফিসে আদেশে এ তথ্য জানানো হয়।

রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমকর্মীদের এমন তথ্য নিশ্চিত করেছেন উপসচিব নীলিমা আফরোজ।

উপসচিব নীলিমা আফরোজের সই করা বহিরাগম এবং পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে দেয়া অফিস আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে আগে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল’ লেখাটি মুদ্রিত ছিল। যার বাংলা অর্থ- এ পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ।

আরোও পড়ুন: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল, স্লোগান-প্ল্যাকার্ডে প্রতিবাদের ঝড়

আওয়ামী লীগ সরকারের আমলে গত ২০২১ সালের মে মাসে ‘আন্তর্জাতিক মান রক্ষার্থে’ বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে এ লেখাটি অপসারণ করা হয়। তবে বাংলাদেশিরা এখনো পাসপোর্ট ব্যবহার করে ইসরাইল ভ্রমণ করতে পারেন না।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa