ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

“বন্ধু কুড়িগ্রাম ৯০” এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   ৩২৪ বার পঠিত
“বন্ধু কুড়িগ্রাম ৯০” এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

“আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগানে “বন্ধু কুড়িগ্রাম ৯০” এর উদ্যোগে কুড়িগ্রামে ৩ শতাধিক দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের কুড়িগ্রাম সুপার মার্কেটের সামনে এসব কম্বল গরিব অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন “বন্ধু কুড়িগ্রাম ৯০” সংগঠনের বন্ধু মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রুস্তম আলী, প্রফেসর আবু জোবায়ের মুকুল, শামসুজ্জোহা চৌধুরী সাজু, আতাউর রহমান, আসলাম, পিন্টু, রব্বানী, মানিক, সাবলু, রফিকুল, চন্দন, শাহিন, ইউসুফ, রশিদ, হিরা, নুরুন্নবী সহ মহিলা বন্ধু ও অন্যান্য পুরুষ বন্ধুরা।

তীব্র শীতের কনকনে ঠান্ডায় শীতার্ত মানুষেরা এই কম্বল পেয়ে অনেক খুশি ও আনন্দিত হয়। এবং বন্ধু কুড়িগ্রাম ৯০ এর সকল বন্ধুদের মঙ্গল কামনা করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa