ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

ফেসবুক থেকে ‘ভিডিও’ তুলে দিচ্ছে মেটা!

টেক ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   ৪৩৭ বার পঠিত
ফেসবুক থেকে ‘ভিডিও’ তুলে দিচ্ছে মেটা!

ফেসবুকে ভিডিও কনটেন্টের অভিজ্ঞতা বদলে যাচ্ছে। মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও ‘রিলস’ হিসেবে গণ্য হবে।মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে মেটা জানায়, ব্যবহারকারীদের জন্য ভিডিও শেয়ার করা আরও সহজ ও আকর্ষণীয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক অ্যাপে থাকা ‘ভিডিও’ ট্যাবের নামও বদলে রাখা হবে ‘রিলস’। এই পরিবর্তন ধাপে ধাপে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে।

নতুন এই ফিচারের আওতায় ছোট, বড় কিংবা লাইভ—সব ধরনের ভিডিও কনটেন্টই রিলস হিসেবে আপলোড ও শেয়ার করা যাবে। রিলসের জন্য কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা ফরম্যাটের বাধ্যবাধকতা থাকছে না।

পুরনো ভিডিও কনটেন্টের বিষয়ে মেটা আশ্বস্ত করেছে, যেসব ভিডিও আগে আপলোড করা হয়েছে, সেগুলো যথাস্থানে থাকবে। নতুন ‘রিলস’ ট্যাবে সেগুলোও সহজেই খুঁজে পাওয়া যাবে।

এই সিদ্ধান্তে বোঝাই যাচ্ছে, ফেসবুক শর্ট ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ব্যবহারকারীর সম্পৃক্ততা আরও বাড়াতে চায়। পাশাপাশি টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতাতেও শক্ত অবস্থান নিতে চাইছে মেটা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa