ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই : প্রেস সচিব

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫   ৫৫৫ বার পঠিত
ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই : প্রেস সচিব

‘আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। মব ভায়োলেন্স এখন আর নেই। আগে ছিল, তা দৃঢ়ভাবে দমন করা হয়েছে। এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় রাজনৈতিক দলগুলোই থাকবে। নির্বাচনের মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসবে। রাজনীতিতে গণতন্ত্র হচ্ছে সলিড ফাউন্ডেশন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এ বিষয়ে কোনো সংশয় বা আশংকা নেই। সর্বত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করেছে, মিছিল ও মিটিংয়ে প্রচারণায় নেমেছে।

অবৈধ অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রোধে আইন শৃঙ্খলা বাহিনী এখন অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ করছে বলেও জানান তিনি।

ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন—এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘এটি পতিত সরকারের প্রচারণা। যারা পতিত সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, তারা এই ভূয়া কথা ছড়াচ্ছে। কিছু মিডিয়াও এটি প্রচার করছে।’

মফস্বল সাংবাদিকদের বেতন ভাতার বিষয়ে তিনি বলেন, বড় বড় মিডিয়াগুলোর মালিক বা সম্পাদকরা সেমিনারে বড় বড় কথা বলেন, কিন্তু জেলা পর্যায়ের সাংবাদিকদের কোনো অর্থ দেন না। কার্ড দিয়ে ‘ করে খাও’ বলেই কাজ শেষ হয়ে যায়। তবে কয়েকদিন ধরেই সাংবাদিক ইউনিয়ন ওয়েজ বোর্ড নিয়ে দাবি জানানো হচ্ছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa