ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফেব্রুয়ারিতেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা : রাবি উপাচার্য

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫   ৪৪৫ বার পঠিত
ফেব্রুয়ারিতেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা : রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ এবং তফসিল চলতি মাসেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকসু নিয়ে এক পশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘এ পদে আসার পরই একটি ঘোষণা দিয়েছিলাম যে, আমরা রাকসু নির্বাচন আয়োজন করতে চাই। সে লক্ষ্যেই বেশ কিছু প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা রাখছি, এই মাসের মধ্যেই রাকসু নির্বাচনের রোডম্যাপ, তফসিল সহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করতে পারবো।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পরপরই ছয় মাসের মধ্যে রাকসু নির্বাচনের ঘোষণা দেন উপাচার্য। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং সামাজিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এরপর আর তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি।
এরআগে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে রাকসু আন্দোলন মঞ্চ। সেখানে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্য সচিব আমানুল্লাহ খান আমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত ৫ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন সময়ে ৫-৬ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন। তার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে রাকসুর তফসিল ঘোষণার জন্য আমরা রাকসু আন্দোলন মঞ্চ থেকে জোর দাবি জানাচ্ছি।’

তবে ঠিক কোন মাসে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের সঙ্গে আলোচনার সময়, রাকসুর গঠনতন্ত্র সংস্কারসহ বেশ কিছু বিষয় পরিবর্তনের দাবি জানিয়েছিল ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ক্রিয়াশীল ছাত্রসংগঠন। সে বিষয়গুলো নিয়ে কোনো বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসেনি। এছাড়া এখনো প্রস্তুত হয়নি ভোটার তালিকা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa