ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সানা মেরিন

সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯   ৬০৭ বার পঠিত
ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সানা মেরিন

আন্তর্জাতিক প্রতিবেদক
সোস্যাল ডেমোক্রেট দল থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা মেরিন। এর আগে তিনি দেশটির পরিবহনমন্ত্রী ছিলেন। গার্ডিয়ান, এনডিটিভি জানাচ্ছে, সানা মেরিন শুধু ফিনল্যান্ডের নয় বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন। ফিনল্যান্ড এর আগে এত কম বয়সী প্রধানমন্ত্রী পায়নি।
গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। এর পর রোববার দলীয় নেতৃত্বদের মধ্যে ভোটাভুটিতে নির্বাচিত হন সানা।
রোববার রাতে সানা সাংবাদিকদের বলেন, পুনরায় আস্থা অর্জনে আমাদের একত্রে অনেক কাজ করতে হবে।
বয়স নিয়ে প্রশ্নের জবাবে সানা আরো বলেন, আমি আমার বয়স বা লিঙ্গ সম্পর্কে কখনো ভাবিনি, রাজনীতিতে যে কারণে এসেছি সেসব বিষয়গুলোর কথা ভাবি, যার জন্য আমরা ভোটারদের আস্থা জিতেছি।
ফিনল্যান্ডের সর্ববৃহৎ পত্রিকা ‘হেলসিংইন সানোমাত ও ইলটা সানোমাত ট্যাবলয়েড’-এর তথ্যানুযায়ী সানা মেরিন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব গ্রহণ করছেন।
এছাড়া কমবয়সী প্রধানমন্ত্রীদের মধ্যে আছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডেন (৩৯), ইউক্রেনের ওলেসি হংচারুক (৩৫) এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (৩৫)।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa