ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রশাসনের অবহেলায় প্রাণ গেল রুনার: ইবি অধ্যাপক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   ১৮৮ বার পঠিত
প্রশাসনের অবহেলায় প্রাণ গেল রুনার: ইবি অধ্যাপক

আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোজাহিদুর রহমান বলেন, “আসমা সাদিয়া রুনা যখন নৈতিকতার প্রশ্নে আর্থিক স্বচ্ছতার প্রশ্নে এসব বিষয়গুলোকে যখন আর্থিক জবাবদিহিতার মধ্যে আনতে চাইলেন তখনই ওনাকে এই নৃশংস হবে হত্যা করা হলো।

এসব বিষয়গুলো তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগেই জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এই বিষয়টিকে আরো গুরুত্ব সহকারে নিতেন ও আগেই যদি ব্যবস্থা নিতেন তাহলে হয়তো তার জীবনটা রক্ষা পেত”।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আয়োজিত মৌন মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আসমা সাদিয়া রুনা হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি জানাই। তার হত্যার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে স্পষ্ট হয়—তার সততা, নৈতিকতা ও দায়িত্ববোধই তাকে এই নির্মম পরিণতির দিকে ঠেলে দিয়েছে। তিনি অনিয়ম ও অনৈতিকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আমাদের ডিপার্টমেন্ট গুলো তে আর্থিক বিষয়গুলোর কোনো স্বচ্ছতা ও জবাবদিহিতা নাই একজন চেয়ারম্যান আসেন নামমাত্র হিসাব দিয়ে চলে যান। এগুলোর কোন হিসাব হয় না অডিট হয় না।

তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি স্পষ্টভাবে দৃশ্যমান। আসমা সাদিয়া রুনা যখন এসব অনিয়মের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনতে চান, তখনই তার ওপর এই নৃশংস হামলার ঘটনা ঘটে। তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

উল্লেখ্য, গত বুধবার (৪ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়-এর থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) ইবি থানায় বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান। পরে পুলিশ ফজলুর রহমানকে গ্রেপ্তার করে।

এদিকে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান আসামি ফজলুর রহমানকে ১ এপ্রিল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa