ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

প্রবাসী আয়ের ৬২ শতাংশ আসে পাঁচ দেশ থেকে, শীর্ষে সৌদি আরব

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ২১ বার পঠিত
প্রবাসী আয়ের ৬২ শতাংশ আসে পাঁচ দেশ থেকে, শীর্ষে সৌদি আরব

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে আসা মোট প্রবাসী আয়ের প্রায় ৬২ শতাংশ এসেছে মাত্র পাঁচটি দেশ থেকে। দেশগুলো হলো—সৌদি আরব, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র। এসব দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী ও প্রবাসীর বসবাস থাকায় রেমিট্যান্সের বড় অংশও সেখান থেকেই এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মোট ৩ হাজার ২৭৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে শীর্ষ পাঁচটি দেশ থেকেই এসেছে ২ হাজার ২৫ কোটি ডলার, যা মোট প্রবাসী আয়ের প্রায় ৬২ শতাংশ

প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ ৫২৭ কোটি ৯৭ লাখ ডলার এসেছে সৌদি আরব থেকে, যা মোট রেমিট্যান্সের ১৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ৪৬৮ কোটি ৫৮ লাখ ডলার। এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত (৪২৭ কোটি ৮২ লাখ ডলার), মালয়েশিয়া (৩২২ কোটি ডলার) এবং যুক্তরাষ্ট্র (২৭৮ কোটি ৯৬ লাখ ডলার)।

এ ছাড়া ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর ও ইতালি থেকে এসেছে আরও প্রায় ৮৮৯ কোটি ডলার, যা মোট প্রবাসী আয়ের ২৭ শতাংশ। সব মিলিয়ে মোট রেমিট্যান্সের প্রায় ৯০ শতাংশই এসেছে ১১টি দেশ থেকে

শুধু মে মাসেই দেশে এসেছে ৩৪৪ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স। ওই মাসে সর্বোচ্চ ৬৫ কোটি ৯ লাখ ডলার এসেছে যুক্তরাজ্য থেকে। দ্বিতীয় অবস্থানে ছিল সৌদি আরব (৫৪ কোটি ৬৫ লাখ ডলার) এবং তৃতীয় স্থানে ছিল ইউএই (৪৬ কোটি ৮১ লাখ ডলার)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের প্রথম ১১ মাসের মধ্যে ১০ মাসই এককভাবে প্রবাসী আয়ের শীর্ষ উৎস ছিল সৌদি আরব। তবে মে মাসে যুক্তরাজ্য প্রথমবারের মতো সৌদিকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসে। জুলাইয়ে যুক্তরাজ্য থেকে যেখানে ২৮ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৬৫ কোটি ডলারে।

অর্থনীতিবিদদের মতে, দেশের মোট রেমিট্যান্সের বড় অংশ মাত্র কয়েকটি দেশের ওপর নির্ভরশীল হওয়া দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। প্রধান শ্রমবাজারগুলোর অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও রিজার্ভে এর প্রভাব পড়তে পারে। তাই নতুন শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa