ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   ১৭৮ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র জায়েদা খাতুন। সঙ্গে ছিলেন ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র জায়েদা খাতুন। সঙ্গে ছিলেন ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সাক্ষাৎ হয়। এসময় পঞ্চমবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র।

গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন মেয়র জায়েদা খাতুন। সঠিকভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে গাজীপুরের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছরের ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে জয়লাভ করেন জায়েদা খাতুন। এরপর গত ১১ অক্টোবর মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা হিসেবে তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa