ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পাট খাতে অবদান রাখায় পুরস্কার পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪   ১৮৮ বার পঠিত
পাট খাতে অবদান রাখায় পুরস্কার পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাট খাতে বিশেষ অবদান রাখা ও এই খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।

পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১ ক্যাটাগরিতে ১১ ব্যক্তিপ্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

১১ ক্যাটাগরি হলো—

১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/ উদ্ভাবক

২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি

৩. সেরা পাট উৎপাদনকারী চাষি

৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল

৫.পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল

৭.পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল

৯. বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং

১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।

উল্লেখ্য, পাট দিবস উপলক্ষ্যে ১৪ থেকে ১৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa