ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ : প্রধানমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪   ১৮০ বার পঠিত
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ : প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভায় এ নির্দেশ দেন তিনি। নতুন সরকারের প্রথম এ সচিব সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মানের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সচিবদের নির্দেশনা দেন। পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারকে সরকার পরিচালনার দলিল হিসেবে গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন তিনি। একই ধারাবাহিকতা ২০৪১ সাল পর্যন্ত বজায় রাখার বিষয়ে সভায় নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের সভায় আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় ও দিকনির্দেশনা দিয়েছেন। এ জন্য যতটুকু প্রয়োজন শক্ত পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারকে সরকার পরিচালনার দলিল হিসেবে নিতে সচিবদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa