ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দেশের সব থানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   ১৪৬ বার পঠিত
দেশের সব থানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

দেশের থানাগুলোকে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। থানাগুলোকে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও এফআইআর দ্রুত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে এসংক্রান্ত পরিপত্র জারি হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগ ও সংবাদমাধ্যমে থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের খবর পাওয়া গেছে। আবার অনেক থানায় জিডি, এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি এবং বিলম্ব করা হচ্ছে। এ ক্ষেত্রে জিডি, এফআইআর এবং মামলা গ্রহণে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।

এতে আরো বলা হয়েছে, পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পরিপত্রটি পুলিশ অধিদপ্তর, পুলিশ মহাপরিদর্শক, সব মেট্রোপলিটন ও ডিআইজি রেঞ্জের পুলিশ কমিশনার এবং সব পুলিশ সুপারদের বিতরণের জন্যও বলা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa