ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তেঁতুলিয়ায় আজও সর্বনিম্ন তাপমাত্রা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯   ৩৮৮ বার পঠিত
তেঁতুলিয়ায় আজও সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মত বয়ে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। গতকাল রবিবার তুলনায় সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও এদিনও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সোমবার সকালে সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে রোববার সেখানে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

রোববার বিকেলের পর থেকে কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্চগড়ের অনেক এলাকা। সোমবার সকাল ৮টার পর থেকে ঝলমলে রোদে কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয়রা। উত্তরের হিমেল বাতাসের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ। তাদের দৈনন্দিন আয় কমে গেছে। কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, রিকশাভ্যান চালকসহ দিনমজুর শ্রেণির মানুষ পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আজ সোমবার সকালে তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখনও তেঁতুলিয়া এবং আশপাশের এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa