ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তাবলীগ জামাতের ১৫ সদস্যকে চেতানাশাক খাইয়ে সর্বস্ব লুট

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১   ২৮৩ বার পঠিত
তাবলীগ জামাতের ১৫ সদস্যকে চেতানাশাক খাইয়ে সর্বস্ব লুট

পটুয়াখালীর কলাপাড়ায় তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোররাতে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে তাবলীগ জামাতের ১৫ সদস্যের একাটি দল ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়লে কেউ আর ফজরের নামাজ পরতে উঠতে পারেনি। এসময় স্থানীয়রা দেখতে পায় তাদের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের ধারনা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতানাশাক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa