ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

জৈন্তাপুর সীমান্তে চোরাই পথে গরু পাচার: বিএসএফ’র ধাওয়া খেয়ে দুই বাংলাদেশী আহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৪৮০ বার পঠিত
জৈন্তাপুর সীমান্তে চোরাই পথে গরু পাচার: বিএসএফ’র ধাওয়া খেয়ে দুই বাংলাদেশী আহত

জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের ১৩০১ নং আর্ন্তজাতিক পিলার বাঘছড়া এলাকা দিয়ে চোরাইপথে গরু আনতে গিয়ে ভারতীয় বিএসএফ’র ধাওয়া খেয়ে দুই বাংলাদেশী নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে লালাখাল ও জৈন্তাপুর সীমান্ত ফাড়িঁর বিজিবি সদস্যরা জানান, খাসিয়া ও বিএসএফ’র ধাওয়া খেয়ে ভারতে সুপারি চুরি করতে গিয়ে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়েছে বলে স্বীকার করেছেন।

 

 

 

 

 

 

 

 

এলাকাবাসী ও চোরাকারবারীর একটি অংশ জানায়, লালাখাল সীমান্তের ১৩০১ আর্ন্তজাতিক পিলার সংলগ্ন বাঘছড়া এলাকার ভারতীয় উকিয়াং নামক স্থান দিয়ে বাংলাদেশে গরু প্রবেশের কয়েকজন বাংলাদেশী নাগরিক প্রবেশ করে।এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও খাসিয়ার ধাওয়া খেয়ে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়। আহত দুই নাগরিক সহ অনেকই প্রতিদিন রাতে সীমান্ত এলাকায় দিয়ে গোপনে ভারত থেকে গরু-মহিষ সহ অবৈধ চোরাচালান কাজে যাতায়াত করেন।

এই ঘটনায় আহত দুই বাংলাদেশী নাগরিক হলেন জৈন্তাপুর উপজেলার উত্তর কালিঞ্জী বাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে রাসেল আহমদ (৩০) এবং বাইরাখেল গ্রামের মৃত আব্দুল মুতলিব‘র ছেলে আব্দুল জলিল (২৭)।

 

 

 

 

 

 

 

 

আহত দুই বাংলাদেশী নাগরিক সোমবার রাতে গোপনে জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসময় সাংবাদিক পরিচয় পেয়ে আহত আব্দুল জলিল পালিয়ে যান। রাসেল আহমদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।এ ব্যাপারে জৈন্তাপুর হাসপাতালে দায়িত্বরত আবাসিক চিকিৎসক রুবেল আহমদ জানিয়েছেন রাতে জরুরী বিভাগে চিকিৎসা নিতে রাসেল নামে এজকন রোগী এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa