ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

জুলাই মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ৩৯ বার পঠিত
জুলাই মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল জুলাই মাসের মধ্যেই প্রকাশের সম্ভাবনা থাকলেও নির্ধারিত ২০ জুলাই তা প্রকাশ করা হচ্ছে না। এখনও ফল প্রকাশের চূড়ান্ত বা সম্ভাব্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।

প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে আরও কয়েক দিন সময় লাগবে, তবে খুব বেশি বিলম্ব হবে না।

তিনি বলেন, আশা করা হচ্ছে চলতি জুলাই মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। ইনশাআল্লাহ, এ মাসের মধ্যেই সব প্রস্তুতি শেষ করে ফল প্রকাশ করা যাবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa