ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জার্মানি থেকে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   ২১৫ বার পঠিত
জার্মানি থেকে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে পাঠাচ্ছে কাতার। জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা করছে কাতার সরকার।

শুক্রবার কাতার দূতাবাস বেসরকারি গণমাধ্যম এখন টিভিকে জানিয়েছে, কাতার আমিরের আয়োজনে আগামীকাল (শনিবার, ৬ ডিসেম্বর) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এর জন্য প্রয়োজনীয় ‘অবতরণ অনুমতি’ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে, দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এ-৩১৯ আসছে না। তবে কাতার অন্য দেশ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেবে।

এদিকে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দুপুরে ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় সঙ্গে থাকবেন তিনি।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে সিসিইউতে নেয়া হয়। রাখা হয় ভেন্টিলেশনে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa