ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জাতীয় মহিলা পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সালমা ইসলাম এমপি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২   ৩০৯ বার পঠিত
জাতীয় মহিলা পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সালমা ইসলাম এমপি

সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে আহ্বায়ক করে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাজমা আক্তার এমপি, হেনা খান পন্নী ও নাজনীন সুলতানাকে।

বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বাতিল করে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে জাতীয় মহিলা পার্টির চার সদস্যবিশিষ্ট এই সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। বৃহস্পতিবার জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী ৭ দিনের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জেলা ও মহানগর কমিটিগুলোর সম্মেলন সম্পন্ন করে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করবেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa