ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জাতীয় পার্টি চেয়ারম্যান এর সাথে বৃটিশ হাই কমিশনের কাউন্সিলরের সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ২৮৯ বার পঠিত
জাতীয় পার্টি চেয়ারম্যান এর সাথে বৃটিশ হাই কমিশনের কাউন্সিলরের সৌজন্য সাক্ষাত

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি-এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাজকীয় বৃটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ। আজ বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উত্তরার বাস ভবনে যান বৃটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর।
পরপর দুই বার করোনা আক্রান্ত জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর শারীরিক অবস্থার খোঁজ নিতেই বৃটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ এ সাক্ষাত করেন। এ সময় তারা বন্ধু প্রতীম দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি-এর আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন বৃটিশ হাই কমিশনের কাউন্সিলর টম বার্জ। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিও ধন্যবাদ জানান তাকে।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরীফা কাদের এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাশরুর মাওলা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa