ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসের ওপর উপড়ে পড়ল গাছ টানা বৃষ্টির মধ্যে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ১০৭ বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসের ওপর উপড়ে পড়ল গাছ টানা বৃষ্টির মধ্যে

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বাসের ওপর কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়েছে। রোববার (১২ জুলাই) সকালে টানা বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, গাছটি বেশ পুরোনো ছিল। টানা বৃষ্টির কারণে গাছটির শিকড় নরম হয়ে যাওয়ায় সেটি উপড়ে বাসের ওপর পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বাসটি দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানায়, বাসটি মিরপুর রুটে চলাচল করে এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে ব্যবহৃত হয়। রোববার সকাল ৮টার দিকে বাসটি বিশ্ববিদ্যালয়ে এসে যাত্রী নামিয়ে শহীদ মিনারের সামনে রাখা হয়। এর কিছুক্ষণ পর পাশের কৃষ্ণচূড়া গাছটি উপড়ে বাসের ওপর পড়ে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যেই হঠাৎ গাছটি উপড়ে পড়ে। ঘটনার সময় বাসে কেউ ছিলেন না। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে গাছের আঘাতে বাসটির মাঝামাঝি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছটি কেটে সরানোর কাজ শুরু করেন। গাছ অপসারণের পর বাসটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আলী উল আজিম বলেন, ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa