ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

লংমার্চের পথসভা সফল করতে সলঙ্গার হাটিকুমরুলে ১১ দলীয় জোটের প্রস্তুতি

শেখ মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
লংমার্চের পথসভা সফল করতে সলঙ্গার হাটিকুমরুলে ১১ দলীয় জোটের প্রস্তুতি

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে ১১ দলীয় জোটের দেশব্যাপী লংমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে হাটিকুমরুলের ঢাকা-বগুড়া মহাসড়ক এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম বলেন, ‘জনদুর্ভোগ নিরসন, বিদ্যুৎ বিল গ্যাস ও সারের সংকট নিরসন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ১১ দলীয় ঐক্যজোটের ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘লংমার্চের অংশ হিসেবে হাটিকুমরুল গোলচত্বরে একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হবে।

এ পথসভা জনসমুদ্রে পরিণত হবে,সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লংমার্চ সফল ও সার্থক করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমির মো. রাশিদুল ইসলাম, অ্যাডভোকেট সদরুল ইসলামসহ হাটিকুমরুল ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa