ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

২৬ শতক জমির বিরোধে সংঘর্ষ, লালমনিরহাটে আহত কয়েকজন

মোসলেম উদ্দিন রনি,  লালমনিরহাট জেলা প্রতিনিধি 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
২৬ শতক জমির বিরোধে সংঘর্ষ, লালমনিরহাটে আহত কয়েকজন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্বামীহারা পেয়ারা বেগমের ২৬ শতক জমির মালিকানা নিয়ে আপন ভাই ও ভাতিজাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে।
এতে ১৩ বছর বয়সী এক কিশোরীসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের চলবলা সোনারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-সন্তান না থাকায় পেয়ারা বেগম দীর্ঘদিন ধরে তার ভাই আকবর আলীর পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন।
প্রায় আট থেকে নয় মাস আগে তার মালিকানাধীন ২৬ শতক জমি আকবর আলীর নামে সাব-কবলা দলিল করা হয়।
বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
আকবর আলীর অভিযোগ, তার বোন পেয়ারা বেগম স্বেচ্ছায় সন্তুষ্ট হয়ে ২৬ শতক জমি তার নামে সাব-কবলা করে দেন।
এরপর জমি নিয়ে বিরোধের জেরে আফজাল হোসেন ও তার লোকজন তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর করেন।
এ সময় ১৩ বছর বয়সী জান্নাতী ফেরদৌসকে মারধর করে মাথায় গুরুতর আঘাত করা হয়।
পরে তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
একই ঘটনায় রিনা বেগমও আহত হয়েছেন বলে জানান আকবর আলী।
এ বিষয়ে পেয়ারা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তিনি ভাই আকবর আলীর বাসায় বসবাস করছেন এবং তার ভরণপোষণ আকবর আলী বহন করছেন।
ভাইয়ের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি তার ১৩ শতাংশ জমি আকবর আলীর নামে লিখে দিয়েছেন।
তবে দলিল পর্যালোচনায় দেখা যায়, পেয়ারা বেগমের কাছ থেকে টিপসইয়ের মাধ্যমে ২৬ শতক জমি সাব-কবলা দলিলের মাধ্যমে নেওয়া হয়েছে।
অন্যদিকে আফজাল হোসেনের পক্ষের অভিযোগ, পেয়ারা বেগম মানসিকভাবে অসুস্থ ও প্রতিবন্ধী।
দীর্ঘদিন ধরে তারা তার দেখাশোনা ও ভরণপোষণ করে আসছেন।
তাদের অভিযোগ, দেখাশোনার কথা বলে আকবর আলী পেয়ারা বেগমকে নিজের বাড়িতে নিয়ে কৌশলে তার ২৬ শতক জমি দলিল করে নেন।
শুক্রবার অসুস্থ পেয়ারা বেগমকে চিকিৎসার জন্য নিয়ে যেতে গেলে বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা।
এতে আফছার আলী ও আব্দুর রহমানসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের কয়েকজনকে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষই কালীগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে উভয় পক্ষই মারধর, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa