ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চেয়ারম্যান, মহাসচিব ছাড়া জাতীয় পার্টিতে অন্যদের মুখ বন্ধ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ২৭০ বার পঠিত
চেয়ারম্যান, মহাসচিব ছাড়া জাতীয় পার্টিতে অন্যদের মুখ বন্ধ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ছাড়া অন্য কেউ জাতীয় পার্টির নীতিনির্ধারণী বিষয়ে কথা বলতে পারবেন না বলে আদেশ জারি করেছে জাতীয় পার্টি। এই আদেশে বলা হয়েছে, জাতীয় পার্টিতে অন্য কারও বক্তব্য জাতীয় পার্টির নীতি নির্ধারণী বক্তব্য বলে বিবেচিত হবে না। রোববার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘জাতীয় পার্টির নীতি নির্ধারণী বিষয়ে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের বাইরে কেউ বক্তব্য দিলে তা তার ব্যক্তিগত অভিমত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি বলে বিবেচিত হবে।’

এর আগে ২০২১ সালের ২১ ডিসেম্বর জাপার প্রেসিডিয়াম সদস্যদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হলেও দলের নীতিনির্ধারণী পর্যায়ের নানা সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। এ বিষয়ে ফের নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় পার্টি। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মুখপাত্র হিসেবে কাজ করবেন।

সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে জন্ম নেওয়া জাতীয় পার্টিতে চেয়ারম্যানের একনায়কতন্ত্র নিয়ে বিতর্ক হয়েছে বারবার। জাতীয় পার্টি ভেঙ্গে টুকরো টুকরো হয়েছে এরশাদের জীবদ্দশাতেই।

দলের সংবিধানের ১৯ (ক) ধারায় জাতীয় পার্টির চেয়ারম্যানকে দলের সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে। এরশাদের মৃত্যুর পর এই ধারাটি নিয়ে বিতর্ক দেখা দেয় জাতীয় পার্টিতে। নবম জাতীয় কাউন্সিলের আগে এই ধারাটি সংশোধন করা হবে বলে জি এম কাদের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। দলের চেয়ারম্যানের পদ নিয়ে ভাবি রওশন এরশাদের সঙ্গে তার দ্বন্দ্বও বাংলাদেশের রাজনীতিতে শোরগোল ফেলে। বিতর্কের মুখে পড়ে জাতীয় পার্টি।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa