ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   ১৯১ বার পঠিত
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেওয়া চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোন রকমে পাস করে চাকরির পেছনে না ছুটে যুবকরা নিজেরাই প্রতিষ্ঠান গড়ে তুলবে, নিজেরাই চাকরি দিবে। নিজেরাই বস হবে। সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। ওই আত্মবিশ্বাসটা থাকতে হবে যে, আমিই আমার বস হব, আমি আরও দশজনকে চাকরি দিব।’

বুধবার দুপুরে গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘পুরো দেশটাকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বিদ্যুৎ-পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। দেশের উন্নয়নের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।’

নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা অনেক প্রকল্প দেই, কাজ করি। সেই কাজগুলো যাতে যথাযথভাবে হয়। মানুষ যেন গালি না দেয়। কাজ দেখে যাতে মানুষ একটা আস্থা-বিশ্বাস আনতে পরে, যা সব থেকে বেশি দরকার।’ তিনি বলেন, ‘প্রত্যেক জেলায় যাতে খাদ্য শস্য সংরক্ষণ করা যায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa