ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, প্রস্তুত আইসিইউ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   ১৮৯ বার পঠিত
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, প্রস্তুত আইসিইউ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। টানা পাঁচদিন ধরে তিনি সিসিইউতেই আছেন। তবে সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রোববার রাত থেকে ৮-১০ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার দুপুরে এসব তথ্য জানান।

তিনি বলেন, ম্যাডামের অবস্থা হালকা অবনতি হয়েছে। আইসিইউতে নেওয়া হয়নি। তবে প্রস্তুত রাখা হয়েছে। এই আইসিইউ সাধারণ আইসিইউর মতো নয়। এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে। তবে মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি। সবাই দোয়া করবেন।

এদিকে সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, ম্যাডামের স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন ভেন্টিলেশনে আছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa