ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ওমরা পালনের ক্ষেত্রে বাংলাদেশসহ ৫ দেশের জন্য নতুন নিয়ম চালু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২   ২২১ বার পঠিত
ওমরা পালনে বাংলাদেশসহ ৫ দেশের জন্য নতুন নিয়ম

ওমরা পালনের ক্ষেত্রে বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য নতুন নিময় চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য নতুন এ নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মানুযায়ী, অনলাইনে ওমরা ভিসা প্রদানের ক্ষেত্রে আঙুলের ছাপ যুক্ত করার কথা বলা হয়েছে। খবর সৌদি গেজেট, গলফ নিউজের।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওমরা পালন করা যাত্রীদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের যেসব বন্দর দিয়ে তারা আসছেন, সেসব বন্দরে ওমরা পালনকারী যাত্রীদের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ওমরা পালনকারীদের ডিজিটাল সুবিধা প্রদানের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি গেজেটে বলা হয়েছে, ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ওমরা ভিসার জন্য আঙুলের ছাপও দিতে পারবেন তারা। এর জন্য সৌদি ভিসা বায়ো নামের অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিতে হবে।

এর পর পরিচয় যাচাই করার জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিয়ে আবেদনকারীকে অবশ্যই সামনের ক্যামেরা থেকে একটি পূর্ণ মুখের ছবি তুলতে হবে। যাতে এটি পাসপোর্টে থাকা ব্যক্তিগত ছবির সঙ্গে মেলে। শেষে ক্যামেরার মাধ্যমে ১০ আঙুলের ছাপ ইলেকট্রনিকভাবে স্ক্যান করে নিলেই নিবন্ধন সম্পন্ন হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa