ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মেসির আন্তর্জাতিক ফুটবলের শেষ অধ্যায়: ঘরের মাঠে বিদায়ী ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ২০ বার পঠিত
মেসির আন্তর্জাতিক ফুটবলের শেষ অধ্যায়: ঘরের মাঠে বিদায়ী ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। বুয়েনস এইরেসের ৮৫ হাজার আসনের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে যথাযথ বিদায় জানাতেই এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। তাঁর বিদায়ী ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও পরিবারসহ আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। এর আগে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি—দুটিই দেশটির হয়ে সর্বোচ্চ।

৬ অক্টোবরের ম্যাচটি হবে জাতীয় দলের হয়ে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ। এর আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa