ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এনবিআর চেয়ারম্যানকে অপসারণ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৪ আগস্ট ২০২৪   ১৫১ বার পঠিত
এনবিআর চেয়ারম্যানকে অপসারণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত মঙ্গলবার থেকে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা লাগাতার আন্দোলন করেন। ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি চলছিল। একইদিনে চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে সচিবালয় ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে ছাত্রদের একাংশ বৈঠক করে।

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের ভীতি প্রদর্শন, নিয়োগে অনিয়ম, বদলি-পদায়ন ও পদোন্নতি বাণিজ্য, অবসরকালীন সুবিধা বঞ্চিত করা, পাচার ও লুণ্ঠনে সহায়তাসহ নানা অনিয়মের অভিযোগ ছিল।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa