ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ইরান-যুক্তরাষ্ট্র সংকট: সমঝোতার মেয়াদ বাড়াতে অপরাগ ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ২০ বার পঠিত
ইরান-যুক্তরাষ্ট্র সংকট: সমঝোতার মেয়াদ বাড়াতে অপরাগ  ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে পূর্বের সমঝোতার মেয়াদ আর বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার (১৭ আগস্ট) সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে তা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

একই সঙ্গে ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য তার দলের সদস্যরা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যোগাযোগ করছেন।

তবে ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে আইআরজিসি।

সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে আরও কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন স্থল অভিযানসহ সম্ভাব্য সামরিক পদক্ষেপ মোকাবিলায় তারা প্রস্তুত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ লঙ্ঘনের কারণে দুই দেশের মধ্যে আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন ‘অর্থহীন’।

তিনি বলেন, ইরানের ওপর হামলা হলে পাল্টা জবাব দিতে দেশটির বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবি ঘিরেও উত্তেজনা বাড়ছে।

গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa