
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা।
এ সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
কোনো প্রার্থী সরে না দাঁড়ালে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তফসিল অনুযায়ী বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে।
এরপর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
রাষ্ট্রপতি পদে এবার দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির প্রার্থী দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাঁর প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করা হয়েছে।
তাঁর প্রস্তাবক জামায়াতের সংসদ সদস্য ডা. আমির শফিকুর রহমান এবং সমর্থক এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
গত রোববার (১৬ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে ইসি।
একাধিক প্রার্থী বহাল থাকলে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
