ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইবিতে মেহেরপুর ডেভেলপমেন্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীন বরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   ১৬৮ বার পঠিত
ইবিতে মেহেরপুর ডেভেলপমেন্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীন বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা) এর উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, চাবির রিং,কলম, ক্রেস্ট দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নবীনদের অনুভুতি প্রকাশ এবং র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোতালেব বিশ্বাস লিখনের সভাপতিত্বে অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছা: ছুম্মা খাতুন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ফার্মেসি বিভাগের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসটেন্ট অশোক চন্দ্রসহ নবীন-প্রবীণ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভাপতি মোতালেব বিশ্বাস লিখন বলেন, অনুষ্ঠানটি সফল করতে আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছি। প্রতি বছরই আমরা নবীন-প্রবীণ মিলনমেলা আয়োজনের মাধ্যমে একতা ও অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করি। মেহেরপুরের শিক্ষার্থীরা যেন গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দেয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।আমাদের সংগঠন নিয়মিত সাংস্কৃতিক, খেলাধুলা ও ক্যারিয়ারভিত্তিক আয়োজন করে থাকে। মেহেরপুরের শিক্ষার্থীদের উচিত এসব কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের উন্নয়নে কাজ করা।

পরিসংখ্যান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, মেহেরপুরের শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে, মেহেরপুরকে নিজেদের করে এগিয়ে নিতে হবে। প্রতিটি উপজেলায় সাব-কমিটি গঠন করে কাজ করা যেতে পারে। পাশাপাশি গবেষণা, বিসিএস ও ক্যারিয়ারভিত্তিক ক্লাস আয়োজন করলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে। মেহেরপুরের শিক্ষার্থীদের সম্ভাবনা অনেক। তারা নিয়মিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখলে গবেষণা ও ক্যারিয়ার উভয় ক্ষেত্রেই এগিয়ে যেতে পারবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa