ঢাকা
২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আইন নিজের হাতে তুলে নিয়ে নৈরাজ্য করলে বরদাস্ত করা হবে না : ডিএমপি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২০ মে ২০২৫   ১৬০ বার পঠিত
আইন নিজের হাতে তুলে নিয়ে নৈরাজ্য করলে বরদাস্ত করা হবে না : ডিএমপি

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন নিজের হাতে তুলে নিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজধানীর ধানমণ্ডি থানায় সংবাদ আসে যে ধানমণ্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যায়।

সেখানে ১৫-২০ জন লোক অবস্থান করছিল এবং তারা উক্ত বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে, তথাপি তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে। তারা মো. গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল হতে তিনজনকে থানায় নিয়ে আসে।

পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মুচলেকা গ্রহণপূর্বক ছেড়ে দেওয়া হয়।

আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুনরায় অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa