ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অসুস্থ তাসকিন উন্নত চিকিৎসার জন্য গেলেন অস্ট্রেলিয়ায়

বিনোদন ডেস্ক
বুধবার, ২৫ নভেম্বর ২০২০   ৩০০ বার পঠিত
অসুস্থ তাসকিন উন্নত চিকিৎসার জন্য গেলেন অস্ট্রেলিয়ায়

বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তাসকিন রহমানের শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় ছুটে গেছেন তিনি।

অসুস্থতার কারণে গত এক মাস ধরেই শুটিং বন্ধ রেখেছিলেন তাসকিন। কিন্তু এই সময়ের মধ্যে তার প্রচণ্ড মাথা ব্যথা ও চোখে সমস্যা দেখা দেয়। পরীক্ষার পর তিনি জানতে পারেন তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে অস্ট্রেলিয়া থেকে তাসকিন বলেন, এর চিকিৎসা বেশ স্পর্শকাতর। তাই উন্নত চিকিৎসার জন্য গত রোববার অস্ট্রেলিয়ায় এসেছি।

২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় অভিষেক ঘটে তাসকিন রহমানের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। তার অভিনীত আরও দুটি ছবির নাম ‘বয়ফ্রেন্ড’ ও ‘যদি একদিন’। এছাড়া, মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘ক্যাসিনো’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa