ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অবশেষে দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪   ২৩৭ বার পঠিত
অবশেষে দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা

অবশেষে বিকেল তিনটার দিকে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। মঙ্গলবার বিকেল তিনটার দিকে এই ঘোষণা দেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু।

সেখানে দ্রুততম সময়ের মধ্যে সংসদ বিলুপ্তির কথা বলেছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। আন্দোলনকারীদের প্রত্যাশা ছিল রাতের মধ্যেই সংসদ বিলুপ্তির ঘোষণা আসবে। কিন্তু মঙ্গলবার দিন পেরিয়ে দুপুর হলেও এই ঘোষণা আসেনি। সংসদ বিলুপ্তি ঘোষণা করতে বিকেল ৩টার মধ্যে সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরােধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানায় তারা।

এছাড়া বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংসদ বিলুপ্ত না করলে বঙ্গভবন ঘেরাওয়ের হুমকি দেয় আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম। সংসদ বিলুপ্তির ঘোষণা আসায় শেষ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি আর হয়নি। একইসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa