ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ২৬৬ বার পঠিত
সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

সদ্য শেষ হওয়া সরস্বতী পূজায় কথা কাটিকাটির জের ধরে বিবাদে জড়িয়ে প্রতিপক্ষের হামলায় সিলেট নগরীর টিলাগড়ে অভিষেক দে দ্বীপ নামের ছাত্রলীগ কর্মী খুন হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত রায় সমুদ্র (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম এ তথ্য জানিয়ে বলেন, আটককৃত ছাত্রলীগ কর্মীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সরস্বতী পূজায় কথা কাটিকাটির বিষয়টি আমাদের জানান।

 

 

 

 

এর আগে সিলেট নগরীর টিলাগড় এলাকায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিবাদে জড়িয়ে ছাত্রলীগ কর্মী সৈকত রায় সমুদ্রের নেতৃত্বে একদল যুবকের হামলায় অভিষেক দে দ্বীপ নামের ছাত্রলীগ কর্মী নিহত হন। নিহত দ্বীপ গ্রীনহিল স্টেট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে হামলায় নেতৃত্বদানকারী সৈকত রায় সমুদ্র সিলেট সরকারি কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী। এছাড়া নিহত দ্বীপ ও অভিযুক্ত সমুদ্র দুজনই আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকার গ্রুপের অনুসারী বলেও জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় হামলাকারীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শুক্রবার ওসি আব্দুল কাইয়ুম বলেন, ‘আটককৃত ছাত্রলীগ কর্মীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় সরস্বতী পূজায় তাদের মধ্যে কথা কাটিকাটি হয়। এমন বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।’ ‘বর্তমানে দ্বীপের মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে’ বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এছাড়া এ ঘটনায় মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। সম্ভবত মরদেহের সৎকারের পরেই তারা মামলাটি করবেন।’ এদিকে এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কিনা এ বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa