ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিরিআ’তে পর্তুগিজ রোনালদোর জোড়া গোলে সহজ জয় পেল জুভেন্টাস

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৩০০ বার পঠিত
সিরিআ’তে পর্তুগিজ রোনালদোর জোড়া গোলে সহজ জয় পেল জুভেন্টাস

সিরিআ’তে পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সহজ জয় পেয়েছে জুভেন্টাস। রবিবার ফিওরেন্তিনাকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

এনিয়ে টানা নবম ম্যাচে গোলের দেখা পেলেন পর্তুগিজ যুবরাজ। ফিওরেন্তিনার বিপক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল আদায় করেন রোনালদো। এই নিয়ে চলতি মৌসুমে সিরি এ লিগে পর্তুগিজ তারকা গোল করলেন ১৭টি।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েই খেলেছে জুভেন্টাস। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে রোনালদোর পেনাল্টিতে এগিয়ে যায় জুভরা। দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটের মাথায় ফিওরেন্তিনার ভুলে আরও একটি পেনাল্টি পায় জুভেন্টাস। এবারও গোল তুলে নিতে ভুল করেননি রোনালদো।
অতিরিক্ত সময়ে এসে (৯১ মিনিটে) ফিওরেন্তিনার কফিনে শেষ পেরেকটি ঠুকেন মাথিজ ডি লিট। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে জুভরা। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি লাজিও। সমান ম্যাচে ইন্টার মিলানের পয়েন্ট ৪৮।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa