ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শাহজালালে দুই হাজার যাত্রী পরীক্ষা, করোনাভাইরাসের লক্ষণ মেলেনি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ২৬৯ বার পঠিত
শাহজালালে দুই হাজার যাত্রী পরীক্ষা, করোনাভাইরাসের লক্ষণ মেলেনি

চীন থেকে গত ছয় দিনে আগত ২ হাজারের বেশি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। আজ রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানিয়েছেন।

গত ২০ জানুয়ারি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে চীনের করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে। একই ব্যবস্থা নেওয়া হয়েছে চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

 

 

ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত ২ হাজার ৪৮ জন যাত্রী পরীক্ষা করেছি। এখনো করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাইনি। আমরা সতর্ক আছি। চেষ্টা করছি ভাইরাস আক্রান্ত কেউ যেন প্রবেশ করতে না পারে।’

বিশেষ করে চীন, হংকং ও ব্যাংকক থেকে আগত যাত্রীদের ওপর নজরদারির মাত্রা বাড়ানো হয়েছে বলেও জানান স্বাস্থ্য কল্যাণ ডেস্কের এই চিকিৎসক।

 

 

সার্বক্ষণিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্রামক রোগ শনাক্তে তিনটি থার্মাল স্ক্যানার কাজ করছে। একটি ভিআইপিদের বের হওয়ার পথে, আর দুটি সাধারণ যাত্রীদের জন্য উড়োজাহাজ থেকে ইমিগ্রেশনে যাওয়ার পথে।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও প্রায় ২ হাজার মানুষ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

গত বছরের শেষ দিকে চীনে হুবেই প্রদেশের রাজধানী উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর বেইজিং এবং বৃহত্তম শহর সাংহাই থেকে শুরু করে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এখন বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

চীনের বাইরে দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, হংকং, ম্যাকাউ, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রেও প্রাদুর্ভাব ঘটেছে এই ভাইরাসের।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa