ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারের চা-বাগানের ভিতরে লাশ উদ্ধার, শরীরে আঘাত ও ট্যাটু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০   ২৯১ বার পঠিত
মৌলভীবাজারের চা-বাগানের ভিতরে লাশ উদ্ধার, শরীরে আঘাত ও ট্যাটু

মৌলভীবাজারের চা-বাগানের ভিতরে গভীর খাদ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে সদর উপজেলার মাজদিহি ও মৌলভী চা বাগানের মধ্যখানে একটি গভীর খাল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, লাশটির গায়ে ট্যাটু আঁকা আছে। আর হাতে ইংরেজিতে ‘রুমা’ ও ‘আর+পি’ লিখা।বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, লাশটির গলায় ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে। মরদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও ধারণা করা হচ্ছে একদিন আগের হবে।এর আগে শনিবার রাত ৩টার দিকে চা শ্রমিকরা মৌলভী চা বাগানের ৮নং সেকশন ও মাজদিহির মধ্যবর্তী সরকারি খাস জমিতে অজ্ঞাত যুবককের মরদেহ দেখতে পেয়ে বাগান ম্যানেজারকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa