ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্বকাপ দেখে ফেরার পর ইরান ইস্যুতে কঠোর ট্রাম্প, নিহত মার্কিন সেনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ১৭৭ বার পঠিত
বিশ্বকাপ দেখে ফেরার পর ইরান ইস্যুতে কঠোর ট্রাম্প, নিহত মার্কিন সেনা

ইরানের হামলায় ইরাকের উত্তরাঞ্চলে আরও এক মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর আগের দিন জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই সেনাসদস্য নিহত হন। ওই ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার ইরাকের ওই হামলার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের একটি হামলাকারী ড্রোন ভূপাতিত করার পর সেটি থেকে অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আরও একজন মার্কিন সেনা আহত হয়েছেন।

রোববার বিশ্বকাপ ফাইনাল দেখে ওয়াশিংটনে ফেরার পর ইরান ইস্যুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সাম্প্রতিক হামলায় নিহত মার্কিন সেনাসদস্যদের সম্মানে ইরানের ওপর কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্রাম্প বলেন, নিহত সেনারা ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই দায়িত্ব পালন করছিলেন।

এর আগে জর্ডানের সামরিক ঘাঁটিতে হামলার পর ট্রাম্পের নির্দেশে ইরানে বিমান হামলা চালানো হয়। সেন্টকম জানিয়েছে, ওই হামলার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মানবদেহের অবশিষ্টাংশের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার ভোররাতেও ইরানের ওপর আরও হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে কুয়েত তাদের আকাশসীমায় কয়েকটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা সিরিয়ায় ‘শত্রুবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্রে’ হামলা চালিয়েছে। একই সময়ে বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ওপর তাদের সামরিক অভিযান টানা নবম রাতেও অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa