ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফের শাকিব-অপুকে এক করবেন অমিত হাসান!

বিনোদন ডেস্ক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ৩৪১ বার পঠিত
ফের শাকিব-অপুকে এক করবেন অমিত হাসান!

ঢালিউডের এক সময়ের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। কাজের সুবাদেই তাদের ভালো লাগা শুরু হয় এবং বাস্তবেও মন দেয়া-নেয়া। তারপর গোপনে বিয়ে করলেও ২০১৭ সালে তা প্রকাশ্যে আনেন অপু। এরপর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। অনেকে চেষ্টা করেও তাদের দুজনকে এক করতে পারেনি। তবে এবার এই জুটিকে ফের এক করবেন বলে জানিয়েছেন অমিত হাসান।
সম্প্রতি একটি টকশোতে এসে এমন ইচ্ছাই পোষন করেছেন এই অভিনেতা। অমিত হাসানের মতে, পর্দায় এই জুটিকে আবারো এক করবেন।

 

 

 

 

 

অমিত হাসান যদি নিজের প্রযোজনায় ছবি নির্মাণ করেন তাহলে সেই ছবিতে কারা অভিনয় করবেন? সঞ্চালকের এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, আমার সেই ছবিতে আমি অবশ্যই শাকিব খানকে নিব।

কারণ হিসাবে তিনি বলেন, এই সময়ে শাকিবকে অতিক্রম করার মতো কোনো নায়ক এখনো নির্ভরযোগ্য হয়ে উঠেনি। শুধু তাই নয়, শাকিবের নায়িকা হিসেবে অমিত হাসান অপু বিশ্বাসকেই নিতে চান।

 

 

 

 

 

 

 

 

এ বিষয়ে অমিত হাসান বলেন, আমি অবশ্যই শাকিবের সঙ্গে অভিনয়ের জন্য অপুকে নিব। তাদের দুজনকে আবার এক করবো। তাদের অনেক সফল সিনেমা রয়েছে। এই জুটিটাকে আবারো নতুন করে একসঙ্গে দাঁড় করাব। আর যদি সেটা না-ই হয় তাহলে শাকিবের নায়িকা হিসেবে পপিকে নিব। কারণ শাকিবের সঙ্গে পপিরও অনেক সফল সিনেমা আছে।

অমিত হাসান আরো বলেন, সেই ছবিতে চিত্রনায়ক সাইমন ও বাপ্পীকেও নেয়া হবে। আমি তাদেরকে বোঝাবো যে, এখন যার যে অবস্থান সেই অবস্থা বিবেচনা করেই সেরকম চরিত্রে এই তিনজনকে কাস্টিং করা। তবে ছবিতে সবার চরিত্রেই গুরুত্ব থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa