ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সিলেটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৩৩৭ বার পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সিলেটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর আখালিয়ায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বাস্কেটবল গ্রাউন্ডে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিজিবি কর্মকর্তারা জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ২০১৮ সালের ৫ মে থেকে চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত এসব মাদকদ্রব্য আটক করে।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের হুইস্কি, ফেনসিডিল, বিয়ার, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট।

এ সময় বক্তব্য রাখেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, সিলেট সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাউও হক, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনসহ আরও অনেকে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa