ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তাহিরপুর সীমান্তে ভারতীয় বিয়ার সহ মদের চালান আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০   ৩৭৮ বার পঠিত
তাহিরপুর সীমান্তে ভারতীয় বিয়ার সহ মদের চালান আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাচালানিদের কবল থেকে নিষিদ্ধ ভারতীয় মদ ও বিয়ারের চালান আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল।
বিজিবি সুত্রে জানাযায়,লাউয়েরগড় বিওপির টহলদল শুক্রবার ১৭ জানুয়ারি সীমান্ত পিলার ১২০৩/৬-এস এর নিকট থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের শাহ্ আরেফিন এলাকা হতে ৮৬ বোতল ভারতীয় মদ আটক করে,যার আনুমানিক সিজার মূল্য ১,২৯,০০০ টাকা।

অপরদিকে,চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/১০-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ৮ বোতল ভারতীয় মদ এবং ৩ বোতল বিয়ার আটক করে,যার আনুমানিক মূল্য ১২,৭৫০ টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় মদ ও বিয়ারের চালান আটক করে সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রণ শুষ্ককার্যালয়ে জমা রাখার কাজ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa