
গতকাল ৬ জানুয়ারি দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।
অভিযানে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন মিত্রীমহল সাকিনস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের পাঁকা রাস্তার উপর থেকে ৫৭ পিস ইয়াবাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ- হেলাল উদ্দিন (৩৫), পিতা- সানাউল্লাহ, সাং- মিত্রীমহল, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
