ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গাছের সাথে বাসের ধাক্কা, আহত ৫০

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ৩১১ বার পঠিত
গাছের সাথে বাসের ধাক্কা, আহত ৫০

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহি বাসের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছাস্থ বেনেয়ালী নামকস্থানে।

জানা গেছে, বুধবার দুপুরে যশোর থেকে ছেড়ে আসা বেনাপোল গামী যাত্রীবাহি বাস নং (ঢাকা মেট্টো-জ-১৪-১৮৫০) যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী নামকস্থানে পৌছলে ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের অর্ধমৃত রেন্টি গাছে সজোরে ধাক্কা দেয়। এসময় গাড়িতে থাকা প্রায় অর্ধ শতাধিক যাত্রী আহত হয়। আহতদেরকে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে ঝিকরগাছা, শার্শা ও যশোর জেনারেল হসপিটালে নিয়ে যায়।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরা হলেন, গাড়ির হেলপার যশোর রেলগেট এলাকার আব্দুল মজিদ মিস্ত্রীর ছেলে শুকুর আলী (৩৮), শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের হাজের আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের ইস্রাফিল হোসেনের স্ত্রী নজুফা খাতুন (১৮), খোদা বক্সের স্ত্রী হাসি আরা (৫৫), পুরান্দরপুর গ্রামের মুক্তি মোহাম্মদের স্ত্রী কাকলী খাতুন (৩৮) ও বালিয়া ডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (২৭)।
এদের মধ্যে হেলপার শুকুর আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হসপিটালে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আবুল কালাম জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa