ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ক্যাটরিনার সঙ্গে ভিকির প্রেম

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০   ৪৩৫ বার পঠিত
ক্যাটরিনার সঙ্গে ভিকির প্রেম

প্রেম করে বেড়াচ্ছেন ক্যাটরিনা কাইফ। পাত্র সালমান খান নন। ভিকি কৌশল। এমন গুঞ্জন অনেক দিন ধরেই উড়ে বেড়াচ্ছে বলিউডের আকাশে। সেই গুঞ্জনের আগুনে যেন ঘি ঢাললেন ভিকি। ক্যাটরিনার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তিনি।

তাদের সম্পর্ককে সরাসরি প্রেমের তকমা না দিলেও একেবারে অস্বীকারও করলেন না অভিনেতা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘ভালোবাসা কখনও খারাপ হতে পারে না। এ এক দারুণ অনুভূতি।

ডেট করছেন ক্যাটরিনাকে? ভিকির জবাব, ‘লোকে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী। কিন্তু আমি আমার সম্পর্ক লোকের কাছে প্রকাশ করব কী না তা একান্তই আমার নিজস্ব। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে আমি স্বচ্ছন্দ নই। ভালো জিনিস আড়ালেই রাখতে চাই।

গত বছর এক দিওয়ালি পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ভিকি-ক্যাটকে। এরপর বিভিন্ন পার্টি, অ্যাওয়ার্ড সেরিমনিতে ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছেন তারা। তবে সে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনই। তাতেই জোরালো হয়েছে গুঞ্জন।

রণবীরের সঙ্গে ব্রেক আপের পর সিঙ্গেলই ছিলেন ক্যাটরিনা। এরপর সালমানের সঙ্গে প্রেম-বিয়েসহ নানা গুঞ্জন ছড়ায়। এবার তার ভালোবাসার নৌকার মাঝি ভিকি, এটাই চলছে সবখানে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa