ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাজ না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করলেন ‘ময়ুরপঙ্খী’র অভিনেত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ৩২৭ বার পঠিত
কাজ না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করলেন ‘ময়ুরপঙ্খী’র অভিনেত্রী

 

কাজ না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করলেন প্রতিশ্রুতিশীল বাঙালি অভিনেত্রী সুবর্ণা যশ (২৩)। তিনি ‘ময়ুরপঙ্খী’ নামে একটি মেগাসিরিয়ালে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছিলেন।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মোহনবাগে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মেগাসিরিয়ালে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন সুবর্ণা। কিন্তু সম্প্রতি কাজ না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তারই জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন স্বজনরা।

মা-বাবার একমাত্র সন্তান সুবর্ণা উচ্চমাধ্যমিক পাঠ চুকে কলকাতায় সাংবাদিকতা পড়তে যান। কলকাতায় যাওয়ার পর কিছুদিন নানা জায়গায় শিক্ষানবীশ হিসেবে কাজ করেন। পরে তিনি টলিপাড়ায় কাজ নেন।

মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন মেগাসিরিয়ালে পার্শ্বচরিত্রে কাজ শুরু করেন সুবর্ণা। ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে প্রধান চরিত্রের বান্ধবীর ভূমিকায় দেখা যায় তাকে। নিয়মিত টালিগেঞ্জর সিনেমাপাড়ায়ও যাতায়াত ছিল সুবর্ণার। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসছে না বলে অবসাদ চেপে ধরে তাকে।

এই অবসাদে অসুস্থ হয়ে পড়লে পরিবার সুবর্ণাকে বাড়ি নিয়ে যায়। এমনকি তার চিকিৎসাও চলতে থাকে। এর মধ্যে ক’দিন আত্মীয়দের বাড়িতে বেড়িয়ে রোববার বর্ধমানে নিজেদের বাড়িতে ফেরেন। সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন। এই সুযোগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa