ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

একসঙ্গেই আছি

বিনোদন প্রতিবেদক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৩৫১ বার পঠিত
একসঙ্গেই আছি

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না তার। কোনো এক নায়কের সঙ্গে প্রেমের সূত্র ধরে তার দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। এতদিন বিষয়টি মুখে মুখে থাকলেও সম্প্রতি আলোচনায় এসেছে গণমাধ্যমে। বেশ কিছু খবরে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে স্বামী অপুর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ‘পোড়ামন’ খ্যাত নায়িকা মাহির। খুব শিগগিরই হয়তো আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা আসবে।

তবে এমন খবরকে স্রেফ গুঞ্জন বলেই দাবি করলেন মাহিয়া মাহি। তিনি দাবি করেন, স্বামীর সঙ্গে বেশ ভালো আছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হওয়া খবরের পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি পোস্ট করেছেন নায়িকা। সেখানে তিনি লিখেছেন, ‘আমরা আমাদের সংসার নিয়ে একসঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের উল্টোপাল্টা নিউজে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়। দয়া করে আপনারা থামুন।’ ২০১৬ সালের ২৪ মে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন মাহি। তার বরের নাম মাহফুজ আহমেদ অপু। সিলেটের ছেলে অপু পেশায় ব্যবসায়ী।

এদিকে জানা গেল, বর্তমানে কিশোরগঞ্জে রয়েছেন এই নায়িকা। সেখানে নিকলী উপজেলায় তিনি মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং করছেন। তার সঙ্গে রয়েছেন ছবির নায়ক সাইমন সাদিক।

‘পোড়ামন’ ছবি দিয়ে আলোচনায় আসা এই জুটির সর্বশেষ ‘জান্নাত’ ছবিটি মুক্তি পায় ২০১৮ সালে। দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি ছবিটি বেশ কয়টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছে। মাহি জানান, তার কাছে এখনো প্রচুর নতুন ছবির প্রস্তাব আসছে। কিন্তু গৎবাধা জোয়ারে নিজেকে ভাসাতে চান না তিনি। তাই হিসাব কষে পা ফেলতে চান। ছবিতে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠানেও দেখা যায় এ নায়িকাকে। পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করার জন্য আগ্রহও প্রকাশ করেছেন মাহি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa