ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আ.লীগের সাংগঠনিক সম্পাদক পদ পেলেন শফিউল আলম নাদেল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯   ৪৯৭ বার পঠিত
আ.লীগের সাংগঠনিক সম্পাদক পদ পেলেন শফিউল আলম নাদেল

আওয়ামী লীগের নতুন কমিটিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন শফিউল আলম নাদেল। গেল বৃহস্পতিবার রাতে নাদেলকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
জানা গেছে, আওয়ামী লীগের টানা তিনবারের সাংগঠনিক সম্পাদক ছিলেন সিলেটের এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আওয়ামী লীগের ২০০৯ সালের জাতীয় সম্মেলনে সর্বপ্রথম এ পদে দায়িত্ব পান তিনি। এরপর ২০১২ সালে দলটির ১৯তম জাতীয় সম্মেলনে একই পদে ফের দায়িত্ব পান মিসবাহ।

২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে আবারও দায়িত্ব পেয়ে হ্যাটট্রিক হয় মিসবাহ উদ্দিন সিরাজের।
মিসবাহ সিরাজের আগে সিলেট বিভাগ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন সুলতান মো. মনসুর। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। ২০০২ সালে আওয়ামী লীগের ১৭তম জাতীয় সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পান সুলতান। ২০০৮ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

সুলতান মনসুরের দায়িত্ব পালনের পর পর প্রায় ১১ বছর পেরিয়েছে। তাঁর পরে এবার সিলেট জেলার বাইরে থেকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন নাদেল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa