ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আধুনিক প্রযুক্তির ও সেরা কাঁচামাল মাধ্যমে পণ্য সরবরাহ করে বসুন্ধরা গ্রুপ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ৪৯৩ বার পঠিত
আধুনিক প্রযুক্তির ও সেরা কাঁচামাল মাধ্যমে পণ্য সরবরাহ করে বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা গ্রুপ সবসময় সেরা কাঁচামাল ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধারাবাহিকভাবে মানসম্মত পণ্য সরবরাহ করে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি বলেন, এই বিষয়টি সেলস টিমকে আত্মবিশ্বাসের সঙ্গে ভোক্তাদের কাছে তুলে ধরতে হবে। সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সেলস কনফারেন্স ২০২০- এ প্রধান অতিথির বক্তব্যে সায়েম সোবহান আনভীর এসব কথা বলেন। ‘টুগেদার টুওয়ার্ডস উইনিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সেলস কনফারেন্স আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টর।

সায়েম সোবহান আনভীর বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সিমেন্ট মার্কেটে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের টিম সবচেয়ে দক্ষ এবং পরিশ্রমী। তিনি আরও বলেন, সততা, পরিশ্রম এবং কর্মনিষ্ঠার মধ্য দিয়ে একজন বিক্রয়কর্মী তার কর্মজীবনে দক্ষতা বৃদ্ধি করতে পারেন, যা তার বর্তমান ও ভবিষ্যতে ক্যারিয়ার ও কোম্পানির বাজার বৃদ্ধিতে সব সময় সহায়ক।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। এছাড়া বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, চিফ ফাইনান্সিয়াল অফিসার মো. তোফায়েল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত বিক্রয়কর্মীদের মধ্যে টেরিটরি, এরিয়া ও ডিভিশনভিত্তিক সেরা পারফরমারদের সার্টিফিকেট প্রদান করা হয়।

সার্টিফিকেট প্রদানের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন, ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মাকসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (একাউন্টস ও ফাইন্যান্স) নুরে আলম সিদ্দিকী ও পিজিরুল আলম খান এবং জেনারেল ম্যানেজার (সেলস) মাহমুদুল হাসান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa