ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অবশেষে প্রেম করছেন সজল!

বিনোদন ডেস্ক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৩৩২ বার পঠিত
অবশেষে প্রেম করছেন সজল!

জনপ্রিয় মুখ আবদুন নূর সজল ও নাদিয়া নদী। এই দুই তারকাকে এবার জুটি হিসেবে দেখা যাবে ভালোবাসা দিবসের নাটকে। ‘প্রিয় কবিতা’ শিরোনামে একটি একক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

তরুণ লেখক ও সাংবাদিক মাহতাব হোসেন রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা সরদার রোকন।

নির্মাতা সরদার রোকন নাটকটির গল্প সম্পর্কে সংবাদ মাধ্যমকে বলেন, একজন কবির জীবন ও তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প। গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম।

সম্প্রতি রাজধানীর উত্তরায় এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa